চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১২ জুলাই, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

  

চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৪-২০২৪ ১২:৩২ অপরাহ্ন
চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার চাঁদপুরে প্রতারণা মামলায় বিল্লাল হাজরা (৫২) নামের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৯ এপ্রিল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। রোববার রাতে শহরের জাফরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ নিজামসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

বিল্লাল হাজরা শহরের পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ এলাকার ফজল হাজরার ছেলে।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ নিজাম জানান, প্রতারণার মামলায় বিল্লাল হাজরার বিরুদ্ধে সিআর (২৪/২০০৬) ৬ মাসের সাজা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৪-২০২৪ ১২:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া