বিএসটিআই সনদ না থাকায় চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

  

বিএসটিআই সনদ না থাকায় চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৪-২০২৪ ০১:৪১ অপরাহ্ন
বিএসটিআই সনদ না থাকায় চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বিএসটিআই কুমিল্লা জেলা অফিস ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই মান সনদ এবং নিবন্ধন সনদ না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।

বিকেলে এসব তথ্য জানান বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।

তিনি বলেন, মতলব নারায়নপুর বাজারে আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স শ্রীকৃষ্ণ কনফেকশনারী ও সুইটমিট মালিককে বিএসটিআই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স তৃষ্ণা কনফেকশনারী এন্ড সুইট মালিককে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট্টলজি) মো. হাফিজুর রহমান। জনস্বার্থে এধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্মকর্তা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৪-২০২৪ ০১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 255 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া