কচুয়ায় প্রচণ্ড তাপদাহে মাথা ঘুরে পড়ে গেলেন শিক্ষিকা
১৭ জুন, ২০২৬ ০২:২২ অপরাহ্ন

  

কচুয়ায় প্রচণ্ড তাপদাহে মাথা ঘুরে পড়ে গেলেন শিক্ষিকা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৪-২০২৪ ০২:৪৯ অপরাহ্ন
কচুয়ায় প্রচণ্ড তাপদাহে মাথা ঘুরে পড়ে গেলেন শিক্ষিকা
চাঁদপুরের কচুয়ায় ক্লাসে যাওয়ার সময় প্রচণ্ড তাপদাহে করিডরে অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসা শিক্ষিকা সনিয়া আক্তার (২৮)। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ সনিয়া আক্তার ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষে যাওয়ার সময় মাথা ঘুরে করিডরে পড়ে যান সহকারী শিক্ষক সনিয়া আক্তার। এ সময় অন্যান্য শিক্ষকেরা দেখতে পেয়ে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়েছেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, প্রচণ্ড দাবদাহে শিক্ষিকার ডিহাইড্রেশন হয়েছে। তাঁর চিকিৎসা চলছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৪-২০২৪ ০২:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া