হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে ৫ জন আটক
১৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে ৫ জন আটক

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
৩০-০৪-২০২৪ ০৯:০১ অপরাহ্ন
হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে ৫ জন আটক

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে উপজেলা প্রশাসনের হাতে আটক ৫ জন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হাওলাদার বাজারে পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হয় এমন তথ্য পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে ৫ জনকে আটক করেন। আটককৃত পাঁচজনকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার হাওলাদার বাজার এলাকায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হচ্ছে। তখন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করি। এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি এলাকাবাসীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি।

আটকৃত পাঁচজনকে মোবাইল কোর্টের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং ভবিষ্যতে যেনো আর এই কাজ না করে সে জন্য তাদের কে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে যদি সুপারিতে কেমিক্যাল মেশানো এমন কাউকে পাওয়া যায় তখন তাকে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুব, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ৩০-০৪-২০২৪ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 293 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া