শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৪-২০২৪ ০৪:০১ অপরাহ্ন |
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গাজী মুক্তার হোসেন বলেন, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেয়াক্কাপুল বাজার) নির্বাচনী প্রচারণায় গেলে পুলিশের সামনে তার এবং তার কর্মীদের ওপর হামলা চালায় ঘোড়া প্রতীকের সমর্থক কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার সুভা ও তার দলবল। হামলা চালিয়ে ১৫টি গাড়ি, ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এতে আহত হয় আমার ১৫ জন কর্মী-সমর্থক। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়েছে। এ হামলা আমাকে হত্যার উদ্দেশ্যে করা হয়।
তিনি অভিযোগ করেন, ইতিপূর্বেও তার ওপর একই চেয়ারম্যান হামলা চালিয়েছিল। থানায় অভিযোগ করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলে দাবি তার।
তিনি বলেন, আমি কোনো অবস্থায় নির্বাচনের মাঠ ছাড়ছি না। নির্বাচন করতে গিয়ে তার মরণ হলে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া জন্য নেতাকর্মীরা প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও জানান, হামলার বিষয় তিনি নির্বাচন কমিশন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করেছেন।
তবে, অভিযোগের বিষয়ে ঘোড়া প্রতীকের সমর্থক কালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভার দাবি, তিনি এই হামলার ঘটনা জানেন না।
সোমবার তিনি ঢাকায় ছিলেন। মুক্তার গাজীকে সমর্থন না করায় বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া