তীব্র তাপপ্রবাহে শিশু একাডেমির ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত
১৩ জুন, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তীব্র তাপপ্রবাহে শিশু একাডেমির ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০১-০৫-২০২৪ ০৬:১৯ পূর্বাহ্ন
তীব্র তাপপ্রবাহে শিশু একাডেমির ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত
তীব্র তাপপ্রবাহের কারণে শিশু একাডেমির সব ধরনর প্রশিক্ষণ, ক্লাস আগামী ৫ মে (রোববার) পর্যন্ত বাড়ানো হয়েছে। রমজান, ঈদের ছুটি শেষে গত ২৫ এপ্রিল বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ ও ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে সেই ছুটি আগামী ৫ মে পর্যন্ত করা হলো।

মঙ্গলবার (৩০ এপ্রিল) শিশু একাডেমির সহকারী পরিচালক আমির হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক প্রশিক্ষণ ক্লাসের ২০২৪ শিক্ষাবর্ষের সিনিয়র ও জুনিয়র শাখার সব প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীর জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সব প্রশিক্ষণ ক্লাসের ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করা হলো।

আগামী ৯ মে (বৃহস্পতিবার) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী সব প্রশিক্ষণ ক্লাস যথারীতি খোলা থাকবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৫-২০২৪ ০৬:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া