মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুরের মামলার আসামী গ্রেপ্তার
২০ মে, ২০২৬ ০৮:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুরের মামলার আসামী গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০১-০৫-২০২৪ ০১:৩৯ অপরাহ্ন
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুরের মামলার আসামী গ্রেপ্তার
মতলব উত্তর উপজেলা নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় হামলা ও গাড়ি ভাংচুর মামলার আসামী আমির হোসেন মোল্লাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১ মে) দুপুরে মতলব উত্তর থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

গ্রেপ্তারকৃত আমির হোসেন মোল্লা মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড়ের মৃত আঃ গনি মোল্লার ছেলে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকালে মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় হামলা করে।

এ হামলায় প্রার্থীর গাড়ি একাধিক গাড়ি ভাংচুর ও আনারস প্রতীকের সমর্থক প্রায় ১৫ জন মারাত্মক ভাবে আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৫-২০২৪ ০১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া