মতলব উত্তর উপজেলা নির্বাচন, মুক্তার গাজীর প্রচারণায় ফের হামলা
২০ মে, ২০২৬ ০৮:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তর উপজেলা নির্বাচন, মুক্তার গাজীর প্রচারণায় ফের হামলা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৫-২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন
মতলব উত্তর উপজেলা নির্বাচন, মুক্তার গাজীর প্রচারণায় ফের হামলা
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় আবারও হামলা করেছে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী।

গতকাল বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের সভা শেষ করে গাজী মুক্তার হোসেন গণসংযোগ করতে বের হয়ে পাঁচআনী চৌরাস্তা বাজারে আসলে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিকের নেতৃত্ব এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গাজী মুক্তার হোসেন।

এসময় আনারস প্রতীকের কর্মী হান্নান মিয়া নামের একজন মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের গাড়িসহ ১০টি মোটরসাইকেলে ভাংচুর করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৫-২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া