দ্বিতীয় ধাপে চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ
২০ মে, ২০২৬ ০৮:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দ্বিতীয় ধাপে চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৫-২০২৪ ১২:১৪ অপরাহ্ন
দ্বিতীয় ধাপে চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরের ৩ উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।

এইদিন বেলা দুইটার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহবান জানান।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৫-২০২৪ ১২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া