চাঁদপুরে চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১২
১২ জুলাই, ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন

  

চাঁদপুরে চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৪-০৫-২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন
চাঁদপুরে চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১২
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় খবর পেয়ে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড বর্ষন করে পুলিশ। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মুকবুল হোসেনকে ঢাকায় রেফার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে জেলেদের চাল বিতরণের সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখে। এসময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এতে পুলিশের এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও জেলেসহ অন্তত ১২ জন আহত হয়। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৪-০৫-২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া