জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
১২ জুলাই, ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন

  

জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০৫-২০২৪ ০৪:৫৮ অপরাহ্ন
জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলে, চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এরপর ঘন্টাব্যাপী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার ও আহত হয় পুলিশ। এর মধ্যে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুকবুল হোসেনকে ঢাকায় রেফার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে জেলেদের চাল বিতরণ সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখে। এ সময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এতে সদর মডেল থানার এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও জেলেসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম বলেন, বন্ধের দিন ইউপি চেয়ারম্যান সেলিম খান ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরণ শুরু করেন। এক পর্যায় জেলেরা চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে তাকে ঘিরে রাখে। ওই সময় তার লোকজনের সাথে জেলেদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসলে উভয়ের ইটপাটকেল নিক্ষেপে পুলিশের বেশ কয়েকজন আহত হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড গুলি করে।

তিনি আরও বলেন, আজ শনিবার (৪ মে) সকাল থেকে হামলাকারীদের আটক করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৫-২০২৪ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া