চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে ২৮ জনের মনোনয়নপত্র জমা
২০ মে, ২০২৬ ০৮:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে ২৮ জনের মনোনয়নপত্র জমা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০৫-২০২৪ ০৫:০৭ অপরাহ্ন
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে ২৮ জনের মনোনয়নপত্র জমা
তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন।

বৃহস্পতিবার (২ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বারিক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফিন।

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান শিশির, পৌর যুবলীগ সভাপতি মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান জালাল, আওয়ামী লীগ সমর্থক মো. রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, সাবেক ছাত্রলীগ নেতা মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা সহিদ, আওয়ামী লীগ সমর্থক কুলসুমা আক্তার, জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎস্না আক্তার, উপজেলার সাবেক ছাত্রলীগ সদস্য আমেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী খান।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন-সাবেক ছাত্রলীগ নেতা জিএস তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি ইঞ্জি: মোহাম্মদ আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন।

ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ ও আওয়ামী লীগ সমর্থক অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থক মাজুদা বেগম, উপজেলা আওয়মী লীগের মহিলা সম্পাদিকা রিনা নাসরিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম।

এই দুই উপজেলায় মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৫-২০২৪ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া