চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ফিলিস্তিনে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ
২০ জুন, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ফিলিস্তিনে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ

মো. শাহজাহান মিজি
০৬-০৫-২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন
চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ফিলিস্তিনে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ-এর নির্দেশনার অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

(সোমবার) ৬ মে, সকাল ১১.০০ টার সময় চাঁদপুর সরকারি কলেজে, চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে, ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ কর্মসূচি এর আয়োজন করা হয়েছে।

ন্যায়-ন্যায্যতা-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোরনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করছে বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে সদা-সর্বদা ক্রিয়াশীল-সচেষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিলো ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। তাঁর কন্যা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতা শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবী উত্থাপন করেছেন, তা অতুলনীয়-অভাবনীয়।

এমতাবস্থায় বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখার কর্মসূচীর আয়োজন করেছে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের, জহির উদ্দিন মিজি (সভাপতি), সাদ্দাম হোসেন খান (সাধারণ সম্পাদক) সহ চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলার অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচী পালন করেন।


মো. শাহজাহান মিজি ০৬-০৫-২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া