শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৫-২০২৪ ০৪:১৫ অপরাহ্ন |
সোমবার (৭ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ শিক্ষা পরিবারের প্রধান সমন্বয়ক আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান। বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার (বিদায়ী) মো: আলী আশরাফ খান, রুস্তম আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সাচার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন কবীর, আশরাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস সরদার ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো: শহীদ উল্লাহ পাটওয়ারী।
এসময় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মহোদয় কে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক কর্মচারীবৃন্দ ও বদলি জনিত মাধ্যমিক শিক্ষা অফিসার কে ক্রেস্ট প্রদান করেন শিক্ষক-কর্মচারীবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া