দীপু মনি ও তার ভাই টিপুর বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম দেওয়ান
২০ মে, ২০২৬ ০৭:৩২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দীপু মনি ও তার ভাই টিপুর বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম দেওয়ান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০৫-২০২৪ ০২:০৬ পূর্বাহ্ন
দীপু মনি ও তার ভাই টিপুর বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম দেওয়ান
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে নির্বাচন প্রসঙ্গিত ইস্যু টেনে কথা বলে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান। তিনি এবারও কাপ পিরিজ মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

১০ মে শুক্রবার নাজিম দেওয়ানের দেয়া গণমাধ্যমের একটি সাক্ষাৎকার ভাইরাল হলে এ প্রতিবেদকের নজরে আসে।

যেই সাক্ষাৎকারে নাজিম দেওয়ান বলেন, শেখ হাসিনা যেহেতু দলের কাউকে মনোনয়ন দেয়নাই। মনোনয়নের সিদ্ধান্তও নেয় নাই। দলের এমপি, মন্ত্রী, দলের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের আত্মীয় স্বজন, মন্ত্রী এমপির ভাই কেউ যাতে প্রতিদ্বন্দ্বিতা না করে এবং কারো পক্ষ অবলম্বন করে মাঠ পর্যায়ে না যায় সেই ঘোষণা দিয়েছেন। দুঃখের বিষয় চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এর ব্যাতিক্রম পরিলক্ষিত হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী ও ওনার ভাই টিপু ওনার চাঁদপুরস্থ বাসায় একজন প্রার্থীর (আইযুব আলী বেপারীর দোয়াতকলম মার্কার) নির্বাচনী ক্যাম্প পরিচালনা করছেন। এটা অত্যান্ত দুঃখজনক। তিনি দীপু মনিকে উদ্দ্যেশ্য করে বলেন, আমরা নেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করি। তাই নেত্রী যখন যাকে মনোনয়ন দেন তার পক্ষে আমরা কাজ করি। সেখানে আমরা কারো যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু এখানে নেত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে।

নাজিম দেওয়ান বলেন, একজন বিশেষ প্রার্থীকে (আইয়ুব আলী বেপারী) যখন মন্ত্রী ও তার ভাই তার বাসাটাকে নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দেয়। তাহলে শেখ হাসিনা যে এবার কোন দলীয় মনোনয়ন বা এমপি মন্ত্রীকে সমর্থণ দিতে বারণ করেছেন তা কি অমান্য হচ্ছে না?। এটা আমাদের দলের জন্য অত্যান্ত লজ্জাজনক। এই ধরনের কর্মকান্ড চলতে থাকলে আগামীতে আওয়ামীলীগের ভবিষ্যত খুবই অন্ধকার হবে। নাজিম দেওয়ান আরও বলেন, আমি দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে ঘোষণা দিয়েছেন তা রক্ষায় আরও তৎপর হন এবং নির্বাচনের পূর্বেই যারা যারা দলীয় নির্দেশ অমান্য করলেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিন। নয়তো তাহলে এ ধরণের ঘোষণা দেয়ার কোন মানেই হয়না।

উল্লেখ্য, ২১ মে চাঁদপুরে উপজেলা নির্বাচনের ভোট হবে। সেখানে নাজিম দেওয়ানের কাপ পিরিজ, আইয়ুব আলী বেপারী দোয়াত কলম, কালু ভূইয়া মোটর সাইকেল, হুমায়ন কবীর সুমন ঘোড়া এবং রাকিব মাঝি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৫-২০২৪ ০২:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 171 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া