শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৫-২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন |
১১ মে শনিবার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজের হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষ জনবল তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এনপিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উৎপাদনশীলতা বাড়লে মালিক, শ্রমিক সকলেই লাভবান হবে। টেকসই প্রবৃদ্ধি এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদনশীলতা অপরিহার্য।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো: মাকছুদুর রহমান, বিসিকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ও বিসিকের সাথে সংশ্লিষ্ট উপকারভোগী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া