কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩%, জিপিএ ৫ পেয়েছে ১২,১০০
১৩ জুন, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩%, জিপিএ ৫ পেয়েছে ১২,১০০

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০৫-২০২৪ ০৬:১৪ পূর্বাহ্ন
কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩%, জিপিএ ৫ পেয়েছে ১২,১০০
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন শিক্ষার্থী।

রোববার (১২ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে ফলাফল কিছুটা ভালো হয়েছে। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৬২৩ জন।

মো. আসাদুজ্জামান জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৮০টি বিদ্যালয়ের এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৭৪ হাজার ৭৩০ জন এবং ছাত্রী এক লাখ ৪ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৪২ হাজার ৮১ জন।

এদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৭৮২ জন এবং ছাত্রী ৮৩ হাজার ২৯৯ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ হাজার ২৪৪ জন। এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন।

এদিন সকালে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৫-২০২৪ ০৬:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া