বিশ্ব মা দিবস আজ,চাঁমেক শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ
২৫ মে, ২০২৬ ০৬:২১ পূর্বাহ্ন

  

বিশ্ব মা দিবস আজ,চাঁমেক শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১২-০৫-২০২৪ ০২:৫৩ অপরাহ্ন
বিশ্ব মা দিবস আজ,চাঁমেক শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ
পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস।

আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ-আহ্লাদ সন্তানের নামে করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই এই দিনটি পালন করা হয়।

পৃথিবীর সকল যুগের সকল ধর্মে মার সম্মান রাখা হয়েছে সবচেয়ে উঁচুতে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে। তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার শোকরিয়া ও তোমার মা-বাবার শোকরিয়া আদায় করো।’ (সুরা লোকমান, আয়াত: ১৪)।

মা দিবসে বিভিন্ন অনুভূতি প্রকাশ করার করেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। নিজের ফেসবুক ওয়ালে মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে ৩য় ব্যাচের অমিত কুমার লিখেন, মাকে শুভেচ্ছা জানানোর জন্য নির্দিষ্ট কোন দিন সময় প্রয়োজন হয় না। যেকোনো সময় মাকে শুভেচ্ছা জানানো যায়। মায়ের কারণেই এই পৃথিবীর আলোর মুখ দেখা। মায়ের জন্য প্রার্থনা দুনিয়াতে যেন ভালো থাকে এবং পরবর্তী জীবনে স্বর্গ লাভ করেন।

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান মিশু বলেন,মা এক অনুভূতির নাম। মাকে আজকে না প্রতিদিনই ভালোবাসি। আমার মা সেরা "মা"। মায়ের সাথে অন্য কারো তুলনা হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক মা হারানো এক শিক্ষার্থী বলেন,আজ মা নেই ২ বছর হলো।যে মায়ের ডাকে সকালে ঘুম ভাঙ্গতো সে মা আর ডাকে না।যখন বন্ধুদের মুখে ওদের মায়ের কথা শুনি তখন নিজ অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। সামনাসামনি আর কখনো মা ডাকতে পারবো। প্রতিদিনই প্রার্থনা করি আল্লাহ যেন মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

সুরাইয়া জাহান সুহিতা বলেন,আলহামদুলিল্লাহ, আল্লাহ সেরা মা দিয়েছে, আম্মু আছে তাই আমি আছি আলহামদুলিল্লাহ, জীবনের প্রতি মুহুর্তে পাশে থাকা মানুষ হচ্ছে আম্মু।আমার ব্যাক্তিত্বের অর্ধেক হচ্ছে আম্মুর।আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা পৃথিবীর সব মায়ের নেক হায়াত বাড়িয়ে দিক আমিন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১২-০৫-২০২৪ ০২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 230 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া