শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০৫-২০২৪ ০৪:২০ পূর্বাহ্ন |
সোমবার (১৩ মে) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন।
এসময় হাজীগঞ্জ বাজারের শেরাটন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, রিজিক হোটেল কে ১০ টাকা, স্টার হোটেলকে ৭ হাজার টাকা, উজ্জ্বল হোটেলকে ১০ হাজার টাকা, নোয়াখালী হোটেলকে ৭ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৪ হাজার টাকা ও অর্জুন হেবিস্টার হোটেল কে ৫ হাজার টাকা সহ ৭ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এসময় মোবাইল কোর্টে সহযোগীতা করেন হাজীগঞ্জ থানার একটি চৌকশ টিম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া