শিরোনামঃ
মো. আজিজুর রহমান ১৪-০৫-২০২৪ ০১:৪৪ অপরাহ্ন |
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধপায় আগামী ২১ মে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচনী প্রচার প্রচারনা। প্রচারণায় বিঘ্ন ও কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেওয়ায় সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আইয়ুব আলী বেপারী।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত'র সভাপতিত্বে ও সাবেক সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর পরিচালায় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
মোঃ আয়ুব আলী বেপারী বলেন, চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১৫ টি ওয়ার্ডের কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করতে গিয়ে আমার কর্মী সমর্থকরা প্রতিনিয়ত বাধা, হুমকি ও সন্ত্রসী হামলার সম্মুখীন হচ্ছে।
বিশেষ করে পৌর ১৫ নং ওয়ার্ড, তরপুরচন্ডি ও কল্যাণপুর ইউনিয়নে আমার কোন নির্বাচনী প্রচারনা চালানো যাচ্ছেনা। ভোটের দিন পৌরসভার ১২, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড এবং তরপুরচন্ডি, বিষ্ণপুর, আশিকাটি ও কল্যাণপুর ইউনিয়নে আমার কোন পোলিং এজেন্ট ঢুকতে দেবেনা বলে হুমকি দেয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচ কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া