৩৯৮ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট
০৭ মে, ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন

  

৩৯৮ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট

চট্টগ্রাম ব্যুরো:
১৪-০৫-২০২৪ ০৬:০৯ অপরাহ্ন
৩৯৮ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট

চট্টগ্রাম থেকে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। মঙ্গলবার (১৪ মে) ভোর ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইট বিমান বন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে পবিত্র মদিনার উদ্দেশে যাত্রা করে।

এর আগে হজ ফ্লাইট উদ্বোধন করেন হজ ফ্লাইট চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

বিমান বাংলাদেশের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাওয়ার কথা। তবে বিভিন্ন কারণে কিছু যাত্রী নির্ধারিত সময়ে যেতে পারেননি। ৩৯৮ জন নিয়ে হজের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। বাকিরা অন্য যে কোন হজ ফ্লাইটে যেতে পারবেন।

তিনি জানান, এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে। এসব ফ্লাইটে মোট ৮ হাজার যাত্রী যাবেন হজে।


চট্টগ্রাম ব্যুরো: ১৪-০৫-২০২৪ ০৬:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া