শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৬-০৫-২০২৪ ০৫:১৩ পূর্বাহ্ন |
বুধবার (১৫ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।
সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, উপজেলা প্রসাশন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এ সময় উপজেলার গল্লাক বাবাজর এলাকার আয়শা ব্রিক ফিল্ডকে ২ লাখ এবং গল্লাক বাজার এলাকার মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষনিক দমকল বাহিনীর সহায়তায় ইট ভাটায় পানি মেরে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদাতলতে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল এবং উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া