শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৫-২০২৪ ০৬:৩০ পূর্বাহ্ন |
১৬ মে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবাসায়ীরা হলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ খোকন, অরুণ কর্মকার, মো. সেলিম, মো. ফখরুল ইসলাম, হরি কর্মকার ও মোহাম্মদ সোহেল। এর মধ্যে বেশির ভাগ মুদি দোকান, স্বর্ণের দোকান, চা দোকান ও ফলের দোকানদার।
বাজার ব্যবসায়ী সভাপতি এস এম মানিক জানান, ভোররাতে শর্টসার্কিট থেকে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, রাতে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি আট দোকানের সব ছাই হয়ে গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া