চান্দ্রা ও হানারচর ইউনিয়নে নাজিম দেওয়ানের কাপ পিরিচের গণসংযোগ ও পথসভা
২০ মে, ২০২৬ ০৬:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চান্দ্রা ও হানারচর ইউনিয়নে নাজিম দেওয়ানের কাপ পিরিচের গণসংযোগ ও পথসভা

মো. আজিজুর রহমান
১৭-০৫-২০২৪ ০৩:৩৪ অপরাহ্ন
চান্দ্রা ও হানারচর ইউনিয়নে নাজিম দেওয়ানের কাপ পিরিচের গণসংযোগ ও পথসভা
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের নির্বাচনি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ মে বিকাল থেকে হানারচর ইউনিয়নে গোবিন্দিয়া, আখনের হাটসহ বিভিন্ন স্থানে, চান্দ্রা ইউনিয়নে চৌরাস্তা, চান্দ্রা বাজার, বাংলাবাজার, মদিনা মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় ৩ নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এসময় তিনি বলেন, আমা যে সকল কাজ করেছি তা আমার দায়িত্ববোধ থেকে করেছে। আমার অনেক বয়স হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই। আমার বাবা-দাদা জনগনের সেবা করে গেছেন। আগামী ২১ তারিখে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলে বাকি কাজগুলো সমাপ্ত করতে পারবো। অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির উল্যাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম কালুর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলি আশ্বাদ বেপারী, সহ সভাপতি লক্ষ্মণ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, সাবেক সভাপতি সাঈদুর রহমান বেপারী, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন খান, মোক্তার হোসেন মিজি, মনু শেখসহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ১৭-০৫-২০২৪ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 533 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া