শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৫-২০২৪ ০২:২৩ অপরাহ্ন |
শনিবার (১৮ মে) সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ডুবুরি দল। রায়হান চাঁদপুর শহরের আলিম পাড়ার মোঃ লোকমান হোসেনের ছেলে। সে নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, রায়হান এর পরিবারের লোকজন জানিয়েছে শুক্রবার (১৭মে) বিকাল ৪ টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়। পরিবার থেকে রাত ১২টায় আমাদেরকে মেসেজ দেয়া হয়।
তিনি আরও বলেন, আমরা আজ সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম রায়হানকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে রায়হান কবিরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া