ফরিদগঞ্জে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে গুণতে হবে জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে গুণতে হবে জরিমানা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০৫-২০২৪ ১১:১৫ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে গুণতে হবে জরিমানা

চাঁদপুরে ফরিদগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু হয়েছে। উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড এলাকায় রবিবার ( ১৯ মে) এই বিশেষ অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। এ সময় বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেলের চালকদের সতর্ক করা হয়। এ ছাড়া পেট্রলপাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে গুণতে হবে জরিমানা এমনকি আইনুযায়ী কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


এসময় ট্রাফিক পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবির,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ থানা পুলিশের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০৫-২০২৪ ১১:১৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া