শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৯-০৫-২০২৪ ১১:৩০ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে আজ ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় চায়ের দোকান পুড়ে ছাই হওয়া দোকান মালিক কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
রবিবার (১৯মে ২০২৪) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চা দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা ।
পরিদর্শন শেষে দোকান মালিক বাবুল গাজীকে সান্ত্বনা দিয়ে তাঁর হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি শুনার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি।
তারা বলেন ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের তথ্য শোনার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। হাইমচরের প্রতিটি অসহায় মানুষের পাশে সবসময় উপজেলা প্রশাসন আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক এবং রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া