হাইমচরে স্বপ্ন-২ প্রকল্পের উপকারভোগীদের মোবাইল বিতরণ অনুষ্ঠিত
০৮ জুলাই, ২০২৬ ০৬:০৩ পূর্বাহ্ন

  

হাইমচরে স্বপ্ন-২ প্রকল্পের উপকারভোগীদের মোবাইল বিতরণ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৪-০৫-২০২৪ ০৪:৩০ অপরাহ্ন
হাইমচরে স্বপ্ন-২ প্রকল্পের উপকারভোগীদের মোবাইল বিতরণ অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়ন উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন-২ প্রকল্পের উপকারভোগাদের মোবাইল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) দুপুরে উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের বাস্তবায়নে উত্তর আলগী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মিজান আখনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং সুবিধা ভোগীগণ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৪-০৫-২০২৪ ০৪:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া