শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৫-২০২৪ ০৪:৩৭ অপরাহ্ন |
বৃহস্পতিবার ২৩ মে মতলব উত্তর থানার এএসআই ওয়াসিম সঙ্গীয় ও এএসআই মো.শাহাদত ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা যাত্রা বাড়ি থানা এলাকা থেকে ১টি মামলায় ৫ বছরের সাজা ও অপর ১টি মামলায় ৩ বছরের সাজা, মোট ৮ বছরের সাজা প্রাপ্ত এবং ২টি জিআর পরোয়ানা মূলে আরিফুল ইসলাম বেপারি প্রকাশ বাবু নামে ১ আসামীকে আটক করেছে ।
অপর একটি অভিযানে একই দিনে মতলব উত্তর থানার এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মুগদা এলাকা থেকে মতিঝিল থানার ৫৭(১২)৯৭ নং মামলার আসামি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন মুন্সিকে ২৬ বছর পর আটক করেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ৩ বছর মোট ৮ বছেরর সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম বেপারি প্রকাশ বাবুকে ৫ বছর এবং পৃথক আরেকটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন মুন্সিকে ২৬ বছর আটক করা হয়েছে। দুইজনের সাজা ১৩ বছর এবং আটক ৩১ বছর পর। মতলব উত্তর থানা পুলিশ অপরাধীদের ধরতে সক্রিয় আছে। যে কোন অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যহত আছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া