ঈদকে সামনে রেখে জমে উঠেছে কচুয়া শুয়ারুল বাজারের গরু হাট
০৫ জুলাই, ২০২৬ ০৫:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঈদকে সামনে রেখে জমে উঠেছে কচুয়া শুয়ারুল বাজারের গরু হাট

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৪-০৫-২০২৪ ০৪:৪১ অপরাহ্ন
ঈদকে সামনে রেখে জমে উঠেছে কচুয়া শুয়ারুল বাজারের গরু হাট
ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। ঈদুল আযহাকে সামনে রেখে আগাম জমে উঠেছে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার গরু হাট। বিশেষ করে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ঐতিহ্যবাহী শুয়ারুল বাজারের দেশীয় গরু ও ছাগলের হাট জমে উঠেছে।

প্রতি বৃহস্পতিবার শুয়ারুল সাপ্তাহিক বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে আসে গরু ও ছাগল। এ হাটের ইজারাদের সার্বিক সহযোগিতার কারনে কোনো ধরনের চুরি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এতে করে দুরের ক্রেতা ও বিক্রেতারা এ হাটে এসে অনায়াসে ক্রয়-বিক্রয় করতে পারে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শুয়ারুল বাজারের ইজারাদাররা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যাতে করে এ হাটে সব ধরনের ক্রেতা ও বিক্রেতারা এসে ক্রয়-বিক্রয় করতে পারে।

ইজারাদার জাহাঙ্গীর পাটওয়ারী ও মো. তাফাজ্জাল হোসেন বলছেন, সপ্তাহে বৃহস্পতিবারে শুয়ারুল বাজারে বসে পশুর হাট। এখানে কোনো ধরনের চুরি কিংবা কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে ক্রেতা ও বিক্রেতারা পশু ক্রয়-বিক্রয় করতে পারে। ঈদুল আজাহাকে সামনে রেখে আরো তদারকির ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তারা। একই কথা জানান, বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা ও বিক্রেতারা। তারা জানান, গরু ও ছাগল বিক্রয়ের নির্ভরযোগ্য বাজার শুয়ারুল বাজার। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এ বাজারে গরু ও ছাগল ক্রয়-বিক্রয় হয়ে থাকে। ফলে ঈদকে সামনে রেখে দিন দিন দেশীয় গরু-ছাগলের অন্যতম জমজমাট বাজারে রুপান্তর হচ্ছে এ বাজারটি।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৫-২০২৪ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 198 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া