ঘূর্ণিঝড় রেমাল: কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত
২০ মে, ২০২৬ ০৬:০৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঘূর্ণিঝড় রেমাল: কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত

আলআমিন ভূঁইয়া
২৮-০৫-২০২৪ ০৬:১৪ অপরাহ্ন
ঘূর্ণিঝড় রেমাল: কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (২৯ মে) এ দুই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

মঙ্গলবার (২৮ মে) বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল গত ২৬ মে রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত করা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আলআমিন ভূঁইয়া ২৮-০৫-২০২৪ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া