চাঁদপুর থেকে সকল রুটে লঞ্চ চলাচল শুরু
২৭ মে, ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন

  

চাঁদপুর থেকে সকল রুটে লঞ্চ চলাচল শুরু

আলআমিন ভূঁইয়া
২৮-০৫-২০২৪ ০৬:১৮ অপরাহ্ন
চাঁদপুর থেকে সকল রুটে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় রেমাল-এর ভয়াবহতা শেষে নৌপথ স্বাভাবিক হওয়ায় চাঁদপুর থেকে ঢাকাসহ সকল রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টা হতে লঞ্চ চলাচল শুরুর নির্দেশনা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, নৌপথ এখন স্বাভাবিক রয়েছে। তাই চাঁদপুর হতে সকল প্রকারের লঞ্চ ঢাকাসহ সব রুটে যাতায়াত করবে। এখান হতে ছোট বড় মিলিয়ে প্রায় ২৫টিরও বেশি লঞ্চ নিয়মিত যাতায়াত করে।

এদিকে দুপুর ২টা থেকে চাঁদপুর শরিয়তপুর রুটে ফেরী চলাচল শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন শরিয়তপুর ফেরিঘাটের ম্যানেজার ইকবাল।

তিনি বলেন, চাঁদপুরঘাটে পন্টুন মেরামতের কাজ চলছে। আশা করছি দুপুর ২টা হতে ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবো। আমাদের ফেরি চলাচলের জন্য ঘাটে প্রস্তুত রয়েছে।


আলআমিন ভূঁইয়া ২৮-০৫-২০২৪ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 159 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া