শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০৫-২০২৪ ০৭:৫৮ অপরাহ্ন |
মঙ্গলবার (২৮ মে) সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মো. ইকবাল এর নেতৃত্বে শ্রমিকরা উচ্ছেদ অভিযান করেন।
এ সময় চাঁদপুর স্টেশনের দক্ষিণে ভিআইপি ঘাট সংলগ্ন প্রায় ২০টি দোকান উচ্ছেদ চালানো হয়। এর পূর্বে স্টেশন এলাকার বিভিন্ন অংশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলেও দখলে থাকা লোকদেরকে সতর্ক করে দেয়া হয়।
রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মো. ইকবাল জানান, ২৭ মে থেকে উচ্ছেদ অভিযানের কর্মসূচি ঠিক হয়। কিন্তু ঘুর্ণিঝড় রিমালের কারণে সোমবার উচ্ছেদ করা সম্ভব হয়নি। আজকে উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে উচ্ছেদ কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সকালে চাঁদপুরে আসনে চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে পূর্ব সতর্কতা হিসেবে চাঁদপুর শহরে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ এলাকায় মাইকিং করেছে। যাতে করে অবৈধ দখলে থাকা লোকজন তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া