হাজীগঞ্জে বিল্ডিংয়ের ছাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
১৯ মে, ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে বিল্ডিংয়ের ছাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৫-২০২৪ ১১:১৭ পূর্বাহ্ন
হাজীগঞ্জে বিল্ডিংয়ের ছাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (৪৫) নামের এক নারী বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। (২৯ মে) বুধবার পৌর এলাকার খাটরা বিলওয়াই বোন মায়া বেগমের বিল্ডিংয়ের ছাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

প্রত্যক্ষদর্শী শরিফ হোসেন বলেন, হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড খাটরা বিলওয়াই মায়া ভিলার ছাঁদে ফুলের টবে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। এতে রেখা বেগম সকাল ৮ টার দিকে ফুলের টবে জমে থাকা বৃষ্টির পানি পরিস্কার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু বরণ করেন।

পরে ওই মায়া ভিলার লোকজন বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে করে রেখা বেগমকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানান, রেখা বেগমকে হাসপাতালে আনার ২ ঘন্টা পূর্বেই মৃত্যু হয়েছে।

বিদ্যুৎ স্পৃষ্টে নিহত রেখা বেগম হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মায়া বেগমের বড় বোন।

এঘটনায় হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, বিদ্যুৎ স্পৃষ্টে রেখা বেগমের মৃত্যু হয়েছে। এঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৫-২০২৪ ১১:১৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া