কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন
২০ মে, ২০২৬ ০৬:০৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৫-২০২৪ ০১:১৪ অপরাহ্ন
কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

আজ বুধবার (২৯ মে) বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান। আগামী ০৫ জুন তারিখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে শুরু করে আইন ও বিধি অনুসারে পূর্ব নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে ৪র্থ ধাপে ০৫ জুন ২০২৪ তারিখে ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৫-২০২৪ ০১:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া