শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৫-২০২৪ ০৩:১১ অপরাহ্ন |
বুধবার (২৯ মে) দুপুরে ওই বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
কারাদন্ড প্রাপ্ত যুবক জুম্মান, সিয়াম ও কাউছার হামানকর্দি গ্রামের বাসিন্দা।
ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গী প্রদর্শন ও হুমকি দেয়ার অপরাধে হামানকর্দি গ্রামের তিন বখাটের প্রত্যেককে এক মাস (৩০ দিন) করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, স্কুলগামী মেয়েদের উত্যক্ত করা ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন সামাজিক ও ফৌজদারি অপরাধ। এ ধরণের অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রত্যাশা করি অপরাধিরা সাজাভোগ শেষে আলোকিত জীবনে প্রত্যাবর্তন করবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনগণসহ থানার পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া