হাইমচরে জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ
২০ জুন, ২০২৬ ০১:১৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
৩০-০৫-২০২৪ ০৩:২৪ অপরাহ্ন
হাইমচরে জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০মে ২০২৪) বাদ আছর উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন স্কুলে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আমানউল্লাহ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ গাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আহবায়ক সরদার আবু তাহের, দক্ষিণ আলগি ইউনিয়ন বিএনপি'র সমন্বয়ক বিল্লাল হোসেন আখন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল মাস্টার, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, চরভৈরবী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আঃ মান্নান আখন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি অর্থ সম্পাদক আঃ রশিদ খান, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ চৌকিদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়াসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারি।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ৩০-০৫-২০২৪ ০৩:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া