শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৫-২০২৪ ০৩:২৬ অপরাহ্ন |
নিহত মঞ্জুর হোসেন উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শশুর বাড়ি কামালপুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঞ্জুর হোসেন কামালপুর গ্রামে শশুর বাড়ি এলাকায় জায়গা ক্রয় করে বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যেদিন যেখানে কাজ পান সেখানেই তিনি কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তিনি তার ঘরের পাশে আমড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, বিদ্যুতে পৃষ্ঠ হয়ে মৃত্যুর সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া