শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৫-২০২৪ ০৩:৩৯ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৩০ মে) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা ইউনিয়নের খলাপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত চারজন আশঙ্কাজনক অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের আমিন উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৬৭), ধড্ডা গ্রামের আলীর মেয়ে মনি বেগম (৩৩), মাসুদের স্ত্রী নাছিমা বেগম (৩৫), মাসুদের ছেলে সিয়াম (১৬) কচুয়া উপজেলার মোজাম্মেলের স্ত্রী মনজুমা বেগম। প্রত্যক্ষসূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি বাকিলা খলাপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজরে ধাক্কা দিলে দুর্ঘটনায় পতিত হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক খোরশেদ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া