শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩১-০৫-২০২৪ ০২:০১ অপরাহ্ন |
শুক্রবার (৩১ মে) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ছিলেন ১৯৭২ সালে বিসিএস ব্যাচের মেধাবি অফিসার।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া তার চাকুরী জীবনে প্রথমে ম্যাজিষ্ট্রেট, এরপর পর্যায়ক্রমে এডিসি, ডিসি, উপ সচিব ও সচিব ছিলেন। ২০০৫ সালে তিনি চাকরী থেকে অবসরে যান।
আজ রাতে রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের বরকন্দাজ বাড়িতে বীর সন্তানের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া