চাঁদপুর মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার আট সুকানি
১২ জুলাই, ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন

  

চাঁদপুর মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার আট সুকানি

নিউজ এডিটর
৩১-০৫-২০২৪ ০৮:৩৯ অপরাহ্ন
চাঁদপুর মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার আট সুকানি

চাঁদপুর মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত অভিযানে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর নামক এলাকায় ৭টি বাল্কহেড থেকে বিভিন্ন অনিয়মের কারণে ৮ সুকানিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার সুকানিরা হলেন-সুকানী মো. ইদ্রিস বেপারী (৪২), মো. লিটন (২০), মো. হেলাল (২০), মোঃ হাফিজুর সিকদার (৪৩), মো. বাবুল (৫৫), মো. মোক্তার (২৮), সোবাহান রশিদ (৫৮) ও জুয়েল মিয়া (৩৯)। এদের বাড়ী লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। 

ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোর সোয়া ৬টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর লালপুর নামক স্থানে ৭টি বাল্কহেড এর কাগজ পত্র যাচাই করেন। এ সময় বাল্কহেডে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকায় এবং বৈধ লাইসেন্স ব্যাতিত নদীপথে বেপরোয়া গতিতে ঝুকিপূর্নভাবে বাল্কহেড চালানোর তাদেরকে গ্রেপ্তার করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ এর বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দ বাল্কহেড চালকের নিকট বুঝিয়ে দেয়া হয়। বাকী দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।


নিউজ এডিটর ৩১-০৫-২০২৪ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া