শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩১-০৫-২০২৪ ০৪:৫৯ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌর ১নং ওয়ার্ড পশ্চিম উপলতা মেহের স্টেশনের দক্ষিণ পাশে ছেলামত উল্লাহর চায়ের দোকানের পিছনে খালি জায়গা থেকে ২৫ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
থানা সূত্রে জানাযায় এ সময় তার হেফাজত হতে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী দিদারুল আলম তুহিন (৩৮), পিতা-মৃত আঃ আউয়াল, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-পশ্চিম উপলতা, পৌর ১নংওয়ার্ড, শাহরাস্তি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা নং-১৬, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হইয়াছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। চাঁদপুর পুলিশ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া