চাদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
২৫ নভেম্বর, ২০২৬ ০৮:১০ অপরাহ্ন

  

চাদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০১-০৬-২০২৪ ০৫:০১ পূর্বাহ্ন
চাদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
চাঁদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১ জুন) সকালে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইপিআই সেন্টারে জেলা প্রশাসক কামরুল হাসান এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙয়ের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙয়ের একটি করে মোট ৩ লাখ ৫৩ হাজার ১৮৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চরাঞ্চল ও বাদ পরা শিশুদের জন্য এ ক্যাম্পেইন চারদিন চলবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৬-২০২৪ ০৫:০১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া