শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৬-২০২৪ ০১:০০ অপরাহ্ন |
শনিবার (১ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা-২০২৪ যথারীতি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া