ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০১-০৬-২০২৪ ০৯:১৩ অপরাহ্ন
ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিন অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া  প্রতিযোগতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুন) বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিসরকারের খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান তাঁর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকের প্রজম্ম বা শিশু কিশোররা বর্তমান সরকারের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে তা বাস্তবায়ণে বিশাল ভূমিকা রাখবে, কারণ তার প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেশেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দিয়েছেযেন তারা সহজে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা কারিকুলাম এগিয়ে নিতে পারে। সুতরাং এই প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশের মূল রূপকার।

তিনি আরও বলেন, লেখাপড়ার সাথে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করেও যে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, তার বড় উদহারণ সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠানটি। আশাকরি উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই ধারাও এগিয়ে আসবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি কো-কারিকুলামকে এগিয়ে নিতে হবে। কারণ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম।   

বিকেলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খাদ্য মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার সাথে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করেও যে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, তার বড় উদহারণ সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠানটি। আশাকরি উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই ধারাও এগিয়ে আসবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি কো-কারিকুলামকে এগিয়ে নিতে হবে। কারণ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম।   

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

আলোচনা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০১-০৬-২০২৪ ০৯:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া