শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০১-০৬-২০২৪ ০৯:২২ অপরাহ্ন |
সারাদেশের ন্যায় একযোগে ফরিদগঞ্জের ৩৮৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সের ৫৮ হাজার ২৩৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার (০১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন,আবাসিক চিকিৎসক নুসরাত জাহান প্রমুখ।
জানা যায়, ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের একটি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া