মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ছয় জেলে গ্রেপ্তার
১২ জুলাই, ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন

  

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ছয় জেলে গ্রেপ্তার

নিউজ এডিটর
০১-০৬-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন
মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ছয় জেলে গ্রেপ্তার

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরায় ছয় জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। একই সময় জব্দ করা হয় ৯০০ মিটার কারেন্টজাল এবং দুটি মাছ ধরার কাঠের নৌকা।

শনিবার (১ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার জেলেরা হলেন-মো. মারুফ ছৈয়াল(৩৬), নুর মোহাম্মদ শেখ (৪০), মো. জহির খাঁন (৫০), সুমন ত্রিপুরা (৪০),  সাদ্দাম ঢালী (২৫), মো. নাসির বৈদ্য (৩০)। এদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার (৩১) মে রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেন। 

এ সময় জেলেদের হেফাজতে থাকা ৯০০ মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।


নিউজ এডিটর ০১-০৬-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া