শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৬-২০২৪ ০৩:২৬ অপরাহ্ন |
রোববার (২ জুন) সকালে উপজেলার উত্তর লুধুয়া গ্রামে মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আনিকা উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মোহাম্মদ আলী বেপারীর মেয়ে। স্থানীয় লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আনিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। সে গ্রামের বায়তুল আকসা জামে মসজিদের সামনে মতলব-ছেংগারচর সড়ক পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে আনিকা আহত হয়। স্থানীয় লোকজন ও স্বজনেরা সেখান থেকে উদ্ধার করে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় শিশুর পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া