শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ০২-০৬-২০২৪ ০৯:২৬ অপরাহ্ন |
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার নিজামপুর মোসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া ওই বিদ্যালয়ের ২০০০ ব্যাচের আয়োজনে নানা প্রজাতির মৌসুমি ফলের পসরা সাজিয়ে উৎসব মুখর পরিবেশে বন্ধুদের জন্য ফল উৎসবের আয়োজন করা হয়। এসময় উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।
‘বৃক্ষে বাচুক ধরণী, বন্ধুত্ব বাড়ুক বৃক্ষে’ এই স্লোগানে মিররসরাই উপজেলা ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর যাত্রা শুরু হয়েছে।
জানা গেছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। তীব্র তাপদাহের ফলে এবং প্রকৃতি ও পরিবেশের মাঝে আজ মানুষের অত্যাচারে প্রকৃতি দারুণভাবে রুদ্ররূপ ধারণ করেছে। নির্বিচারে বৃক্ষ নিধন, বন ধ্বংস আর পাহাড় কাটার ফলেই প্রকৃতি ক্ষেপে উঠেছে ব্যাপকভাবে। প্রকৃতির এই রুদ্র আচরণ থেকে পরিত্রাণের জন্য বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরী মনে করেন মিরসরাই উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা।
বৃক্ষরোপণ শেষে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা জানান, পুরো মিরসরাইকে সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে গাছ রোপনের কথাও জানান তারা। দেশীয় ফলের সমারোহে জাঁকজমকপূর্ণ ফল উৎসবে ছিল কাঠাল, লিচু, আম, আনারস, কলা, তালের সাস, চেরিসহ বিভিন্ন প্রজাতির মৌসুমী ফল। আনুষ্ঠানিকতার পর সবাই মিলে ফল খাওয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া