চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭
১২ জুলাই, ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন

  

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৬-২০২৪ ০৪:০৫ অপরাহ্ন
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানিসহ হয়রানি করার কারণে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ৭ চালককে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রোববার (২ জুন) দুপুরে লঞ্চঘাটে নৌ পুলিশ দায়িত্ব পালন অবস্থায় এসব চালকরা এ ধরণের কর্মকান্ডে লীপ্ত হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। গ্রেপ্তার চালকরা হলেন- ইমাম হোসেন তপাদার (২৫), মো. মনির গাজী (৩০), মো. হানিফ বেপারী (৬৫), মো. জুয়েল (২৫), রিয়াদ (২৫), মো. সোহেল (২৫) ও আলী বেপারী (৩৪)। এদের বাড়ী চাঁদপুর শহর, সদর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ওসি কামরুজ্জামান বলেন, আজ দুপুরে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও চিৎকার চেচামেচি হৈ চৈ করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে এবং মারামারি করে। যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। আর আসামী আলী বেপারী মারামারি করায় তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৬-২০২৪ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া